Main Menu

নিখোঁজের পর চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর মাতুয়াইলে ফ্রেন্ডশীপ হাসপাতালের পরিচালক জামাল হোসেনের কক্ষ থেকে চিকিৎসক মোবারক হোসেনের (৩৩) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ডেমরা থানা পুলিশ।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়।

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকালে খবর পেয়ে পুলিশ গিয়ে তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। মরদেহ মিটপোর্টে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি বলে জানিয়েছেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে নিহতের স্বজন মঈনুল ইসলাম ব্রেকিংনিউজকে বলেন, ডাক্তার মোবারক হোসেন আমার চাচাতো শ্যালিকার স্বামী। তিনি বার্ডেম টু হাসপাতালের এনেসথেসিয়া স্পেসিয়ালিস্ট। আবার মাতুয়াইলের প্রোএ্যাক্টিভ মেডিকেলেরও চিকিৎসক। তার বর্তমান ঠিকানা দক্ষিণ দণিয়ার একে উচ্চ বিদ্যালয়ের পাশে। স্থায়ী ঠিকানা ভোলার লালমোহনে। তিনি ৭ মাস আগে বিয়ে করেছিলেন।

তিনি আরও বলেন, ডা. মোবারক গতকাল বৃহস্পতিবার প্রো এ্যাকটিভ হাসপাতালে ছিলেন। এসময় দুপুরে তাকে ফ্রেন্ডশীপ হাসপাতালের পরিচালক ডেকে নিয়ে যায়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে করতে রাত পার হয়ে যায়। কিন্তু সকাল বেলা একটা ম্যাসেজ পায় তার লাশ ওই হাসপাতালের পরিচালকের কক্ষে ঝুঁলে আছে। পরে পুলিশকে খবর দেই। পুলিশ লাশ মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেছে।

তিনি অভিযোগ করে বলেন, আমাদের মনে হচ্ছে তাকে খুন করে ঝুঁলিয়ে রাখা হয়েছে। তার হত্যার বিচার চাই।

Share





Related News

Comments are Closed