Main Menu

গোয়াইনঘাটে ১৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোয়াইনঘাটে ১৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯।

গ্রেফতারকৃত ব্যবসায়ী মঈনুল ইসলাম (৫০) উপজেলার উত্তর কুটাপাড়া গ্রামের মৃত সোনা মিয়ার পুত্র।

র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল এএসপি সত্যজিৎ কুমার ঘোষের নেতৃত্বে সিলেটের গোয়াইনঘাট থানা এলাকায় অবৈধ মাদক উদ্ধার ও গ্রেফতার অভিযান পরিচালনা করে। অভিযানে সিলেটের গোয়াইনঘাট থানাধীন ফতেহপুর বাজার এলাকাস্থ আসামীর নিজ বাড়ি হতে ১৬ কেজি গাঁজাসহ ওই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্র্রেফতার করা হয়।

উদ্ধারকৃত আলামত এবং গ্রেফতারকৃত আসামীকে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

Share





Related News

Comments are Closed