কমলগঞ্জে গৃহবধূকে নির্যাতনে হত্যার অভিযোগ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জের আলীনগর ইউনিয়নের যোগিবিল গ্রামে এক গৃহবধূকে নির্যাতন করে হত্যার পুর মুখে বিষ ঢেলে আত্মহত্যা বলে চালানোর অভিযোগে কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন গৃহবধূর খালা।
নিহত গৃহবধূ লিপি বেগমের খালা রুবিনা আক্তার গত ৮ ফেব্রয়ারি কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
গত ৪ ফেব্রয়ারি মঙ্গলবার রাত সাড়ে ৯টায় যোগিবিল গ্রামের নাছির মিয়ার স্ত্রী লিপি বেগম (২৪) বিষপানে আত্মহত্যা করেছেন বলে লাশ উদ্ধার করে ময়না তদন্ত করা হয়েছিল।
কমলগঞ্জ থানায় করা নিহত গৃহবধূ লিপি বেগমের খালা রুবিনা আক্তারের অভিযোগ সূত্রে জানা যায়, বিয়ের পর থেকে তার স্বামী নাছির মিয়া ও শ্বশুর বাড়ির লোকজন নানাভাবে তাকে শারীরিক ও অমানবিক নির্যাতন করছিল। এমনি নির্যাতনে গত ৪ ফেব্রয়ারি রাতে লিপি বেগম মারা যায়। পরে বিষয়টি ধামাচাপা দিতে লিপির মুখে বিষ ঢেলে সে আত্মহত্যা করেছে বলে অপপ্রচার করা হয়। এমনকি লাশটি উদ্ধারের পর মৌলভীবাজার সদর হাসপাতালে ময়না তদন্ত শেষে তাদেরকে (গৃহবধূর স্বজনদের) না জানিয়ে দ্রত লাশটি কবরস্থ করা হয়। এর পর তাদেরকে সংবাদ দেওয়া হয় বলে লিখিতভাবে জানান রুবিনা বেগম। ঘটনার সুষ্ঠু তদন্তক্রমে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জোর দাবি জানানো হয়।
১নং অভিযুক্ত গৃহবধূর স্বামী নাছির মিয়া বলেন, পারিবাবরিক কোন কলহ ছিল না। তার স্ত্রী লিপি কি কারণে বিষ পান করে মারা গেল তা তিনি বুঝতে পারছেন না।
বুধবার (১২ ফেব্রয়ারি) বিকেলে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, ঘটনাটি গত ৪ ফেব্রয়ারি ঘটার পর পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্ত করিয়েছে। সম্প্রতি নিহত গৃহবধূর খালা লিখিতভাবে অভিযোগ করেছেন নির্যাতনে লিপির মৃত্যুর পর তার মুখে বিষ ঢেলে দেওয়া হয়েছিল। তিনি আরও বলেন, যেহেতু এখন লিখিত অভিযোগ হয়েছে সেহেতু সুষ্ঠু তদন্তক্রমে বিহিত ব্যবস্থা গ্রহন করা হবে।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed