Main Menu

গোপালগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গোপালগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদের আয়োজনে ‘নবীন বরণ ও বিদায় সংবর্ধনা-২০২০’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকাল পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়াম্র এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবির।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজ নূরেআলম মিনা, একুশে পদক প্রাপ্ত কবি অসীম সাহা, অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান খান, পাবনা জেলা পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপক আমজাদ হোসেন খান, জাগরণী টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক শাহীন আলম স্বপন, সহযোগী অধ্যাপক ড.সজীব বালা, মিনা
গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রিয়াজ মিনা প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রথম ব‌র্ষের (৪৮ ব্যাচ) শিক্ষার্থী‌দের বরণ ক‌রে নেয়ার সা‌থে সা‌থে স্নাত‌কোত্তর (৪৩ ব্যাচ) শিক্ষার্থী‌দের বিদায় সংবর্ধনা দেয়া হয়। শেষ অং‌শে সাংস্কৃ‌তিক সন্ধ্যার আ‌য়োজন করা হয়। পরবর্তী‌তে রা‌তে সঙ্গীত পরিবেশন করে জনপ্রিয় ব্যান্ড শিরোনাম হীন।

Share





Related News

Comments are Closed