তাহিরপুরে বিদ্যুতের তার ছিড়ে ঝলসে গেল যুবক
তাহিরপুর প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুরে পল্লী বিদ্যুতের মেইন লাইনের তার পথচারী এক যুবকের উপর পড়ে ঝলসে গেছে শরীর। ঝলসে যাওয়া যুবকের নাম নেকবর হোসেন। সে উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের খাসশতাল গ্রামের ইউনুছ মিয়ার ছেলে। তার ২ হাত ও মাথার একাংশ পুড়ে গেছে।
শুক্রবার দুপুরে বাদাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তায় এ দুর্ঘটনাটি ঘটেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে বাদাঘাট -খাশতাল রাস্তার বাদাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গেইটের সামনে অটো রিক্সা নিয়ে যাত্রীর অপেক্ষায় রিক্সার ভিতরে বসে ছিলন নেকবর হোসেন। হঠাৎ মাথার উপরে থাকা ১১ হাজার কে.ভি ভোল্টেজের মেইন লাইনের তার ছিড়ে নেকবরের উপরে পড়ে। এতে তার ডান হাত, বাম হাত ও মাথার একাংশ ঝলশে যায়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে তাহিরপুর সদর হাসপাতালে ভর্তি করেন।
পথচারীরা জানান, বাদাঘাট স্কুলের ঢালপালা কাটার সময়ে অসাবধানতাবসত কারণে মেইন লাইনের তার ছিড়ে নেকবরের উপর পড়ে।
তাহিরপুর থানার ওসি মোহাম্মদ আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
লাফার্জহোলসিমের উদ্যোগে ছাতকে মৎস্য চাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় মৎস্যজীবীদের জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘টেকসই মৎস্য ব্যবস্থাপনা’ শীর্ষকRead More
ছাতকের আওয়ামী লীগ নেতা হাজী স্বপন ঢাকায় গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী হাজী স্বপন মিয়াকে (৫২)Read More



Comments are Closed