তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা
বৈশাখী নিউজ ডেস্ক: কয়েকদিনের চেয়ে শুক্রবার তাপমাত্রা বাড়লেও মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকায় শীতের তীব্রতা কমছে না দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে। দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজ শুক্রবার সকাল ৯টায় দেশের মধ্যে আবারও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা হলো ৭.১ ডিগ্রি সেলসিয়াস।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম জানিয়েছেন শুক্রবার সকালে ৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে।
পঞ্চগড়সহ দেশের উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকায় বয়ে চলেছে মৃদু শৈত্যপ্রবাহ। তবে গতকালের তুলনায় তাপমাত্রা আজ কিছুটা বেড়েছে। গতকাল বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা আগেরদিন রেকর্ড করা হয় ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed