শনিবার বিদ্যুৎহীন থাকবে সিলেটের যেসব এলাকা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর বেশ কিছু এলাকায় শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, সিলেটের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এলাকাগুলো হলো : জেলরোড, চালিবন্দর, কাষ্টঘর, হোটেল মেট্রো, বিশ্বরোড, বন্দরবাজার, সোবহানীঘাট, আল হারামাইন হাসপাতাল, পপুলার হাসপাতাল, সবজিবাজার ও তার আশপাশের এলাকা। এছাড়া পুরাতন ও নতুন হকার্স মার্কেট, কালীঘাট, আমজাদ আলী রোড, ডাকবাংলা রোড, মহাজনপট্টি, বটেরতল, শুটকিবাজার, মাছিমপুর, ছড়ারপাড় ও তার আশপাশের এলাকায় সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, সিলেটের পক্ষ থেকে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোবহানীঘাট ও কালীঘাট ১১ কেভি ফিডারের জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সিলেট নগরীর বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জানিয়েছে, সংস্কার ও মেরামত কাজ শেষ হয়ে গেলে নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ করা হবে।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed