Main Menu

দূষিত নগরীর তালিকায় আজও শীর্ষে ঢাকা

বৈশাখী নিউজ ডেস্ক: বিশ্বের সবচেয়ে দূষিত নগরীর তালিকায় শীর্ষ অবস্থান ধরে রেখেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। আজ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ভিত্তিক বায়ুদূষণ পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা ‘এয়ার ভিজ্যুয়ার’ এর প্রকাশিত এক সূচকে এ তথ্য উঠে এসেছে।

সূচকে ঢাকার পর দ্বিতীয় ও তৃতীয় দূষিত শহরের তালিকায় রয়েছে যথাক্রমে মিয়ানমারের ইয়াঙ্গুন ও নেপালের কাঠমাণ্ডু। আর চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, ভারতের দিল্লী ও আফগানিস্তানের কাবুল।

ওই সূচকে প্রকাশিত তথ্যমতে, সকাল সাড়ে ১০টায় আজ ঢাকার বায়ুতে সবচেয়ে ক্ষতিকর অতি সূক্ষ্ম ধূলিকণা পিএম-২.৫ এর পরিমাণ রয়েছে প্রতি ঘনমিটারে ৩৭০ মাইক্রোগ্রাম। সাধাণত ৫০ একিউআই পর্যন্ত বায়ুমানকে ভালো বলে ধরে নেওয়া হয়। তবে সেটি ১৫০ মাইক্রোগ্রামের ওপরে গেলে তা অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়।

এমন পরিস্থিতি বিপজ্জনক হওয়ায় একান্ত প্রয়োজন ছাড়া নগরবাসীর ঘর থেকে বের না হওয়া, ঘরের জানালা বন্ধ রাখা, সাইকেল বা মোটরসাইকেল না চালানোর পরামর্শ দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে মাস্ক ব্যবহার করা অত্যন্ত জরুরি।

তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ু দূষণের মাত্রা কিছুটা কমতে দেখা গেছে। এ সময় অন্যান্য শহরের অবস্থান পরিবর্তিত হলেও ঢাকার অবস্থান শীর্ষেই রয়েছে।

Share





Related News

Comments are Closed