Main Menu

আল্লাহর দলের ৯ জঙ্গী ৫ দিনের রিমান্ডে

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর আরামবাগ এলাকার একটি বাড়ি থেকে আটক আল্লাহর দলের ৯ জঙ্গীকে ৫ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।

বাংলাদেশ পুলিশের এন্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)-এর পরিদর্শক আসাদুজ্জামান বৃহস্পতিবার দুপুরে তাদেরকে সিলেটের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন জানান। আদালত তাদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের এসি (প্রসিকিউশন) অমূল্য ভূষণ চৌধুরী তাদেরকে রিমান্ডে নেবার বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদেরকে ঢাকায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

এর আগে বুধবার দিবাগত রাত সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে এটিইউ তাদেরকে গ্রেফতার করে।

Share





Related News

Comments are Closed