এবার আরব আমিরাতে করোনা ভাইরাস শনাক্ত
আন্তর্জাতিক ডেস্ক : চীনের প্রাণঘাতী করোনা ভাইরাস একের পর এক ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশে। এবার সংযুক্ত আরব আমিরাতেও একটি পরিবারের সদস্যদের শরীরে শনাক্ত হলো এই ভাইরাস। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।
মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার (২৯ জানুয়ারি) চীনা শহর উহান থেকে আগত একটি পরিবারের সদস্যরা ভাইরাসে আক্রান্ত হয়েছিল, এটি সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ডাব্লুএএম-এর এক প্রতিবেদনে জানানো হয়।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, চীন থেকে আরব আমিরাতে যাওয়া একটি পরিবারের সদস্যরা করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছে। তবে ঠিক কতজন এই ভাইরাসে আক্রান্ত, তা এখনো জানা যায়নি।
এ বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে জানতে চাইলেও আমিরাতের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং দেশটির কমিউনিকেশন অফিস আর কোনো মন্তব্য করেনি।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বার্তা সংস্থা ডব্লিউএএমকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, করোনা ভাইরাস আক্রান্তরা এখন স্থিতিশীল অবস্থায় আছেন এবং তারা চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।
তবে তারা কোন হাসপাতালে চিকিৎসাধীন আছেন-তা বলা হয়নি ওই বিবৃতিতে।
প্রসঙ্গত, চীনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়েই চলেছে।বুধবার পর্যন্ত মরণঘাতী এ ভাইরাসে ১৩২ জনের প্রাণ গেছে। এ ছাড়া বুধবার পর্যন্ত ৫ হাজার ৯৭৪ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে বলেও জানা গেছে।
Related News
ক্ষেপণাস্ত্র হামলার জেরে সৌদির দুই রুটে ফ্লাইট বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির কারণে সৌদি আরবের দুটি গুরুত্বপূর্ণ গন্তব্যে ফ্লাইট চলাচল বন্ধ রেখেছেRead More
হরমুজ প্রণালিতে ভারত-চীনসহ ৪ দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে চলাচলের ওপর আরোপিত বিধিনিষেধ থেকে ভারত, চীন, ইরাকRead More



Comments are Closed