করোনাভাইরাস ঠেকাতে তামাবিলে মেডিকেল টিম
বৈশাখী নিউজ ডেস্ক: চীনের ভয়াবহ করোনাভাইরাস শনাক্তে সিলেটের তামাবিল স্থলবন্দরে সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) তামাবিল স্থলবন্দরে ইমিগ্রেশনে বসানো হয়েছে মেডিকেল টিম।
গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য অফিস সূত্রে জানা যায়, সিলেটের তামাবিল স্থলবন্দরে ভারত থেকে তামাবিল হয়ে বাংলাদেশে আসা পর্যটক,অভিবাসীদের মেডিকেল চেকআপের ব্যবস্থা করা হয়েছে। গোয়াইনঘাটের একজন মেডিকেল অফিসারের নেতৃত্বে কাস্টমস পুলিশ বিভাগসহ প্রশাসনের সমন্বয়ে ৭ সদস্যের মেডিকেল টিম মঙ্গলবার সকাল থেকে তাদের কাজ শুরু করেছেন।
এ ব্যাপারে গোয়াইনঘাটের উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচও) ডা. রেহান উদ্দিন জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালকের নির্দেশে সবকটি স্থলবন্দর সমূহ দিয়ে আগত পর্যটক, দর্শনার্থী এবং অভিবাসীদের স্বাস্থ্য পরীক্ষা করে বাংলাদেশে প্রবেশের ব্যবস্থা গ্রহণের লক্ষে ৭ সদস্য মেডিকেল টিম গঠন করা হয়েছে। একজন মেডিকেল অফিসারের নেতৃত্বে তামাবিল স্থলবন্দরে মেডিকেল টিম সকল কর্ম দিবসে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কার্যক্রম অব্যাহত রাখবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুস সাকিব বলেন, চীনে ভয়াবহ করোনা ভাইরাস বাংলাদেশেও প্রবেশ করতে পারে, এরই লক্ষে সিভিল সার্জন সিলেট ও গোয়াইনঘাট উপজেলা প্রশাসন সমন্বয়ে মঙ্গলবার সকাল থেকে গঠিত মেডিকেল টিম কাজ শুরু করে। কোন ক্রমেই বাংলাদেশের করোনা ভাইরাস দ্বারা মানুষজনের মৃত্যু কিংবা স্বাস্থ্য হানির ঘটনা যাতে না ঘটে তারই লক্ষ্যে এই উদ্যোগ নেয়া হয়েছে। একই সাথে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার মতো কোনো উপসর্গ দেখা দিলেই সিভিল সার্জনকে অবহিত করার নির্দেশ দেয়া হয়েছে।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed