Main Menu

টাঙ্গাইলে তিন স্কুলছাত্রীকে ‘গণধর্ষণ’, আটক ২

বৈশাখী নিউজ ডেস্ক: টাঙ্গাইলের বনে তিন স্কুল ছাত্রীকে ধর্ষণ এবং একজনকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। রোববার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় জেলার ঘাটাইলের সন্ধানপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে বলে জানা যায়।

সোমবার ওই ছাত্রীদের একজনের বাবা বাদী হয়ে মামলা করেছেন। এ ঘটনায় দুই যুবককে আটক করেছে পুলিশ।

মামলা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার টাঙ্গাইলের ঘাটাইল এলাকার একটি বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানের পর চার ছাত্রী বেড়াতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। দুপুর দেড়টায় তারা ঝড়কা এলাকায় যায়। সেখানে তাদের সাথে যোগ দেয় বন্ধু হৃদয় ও শাহীন।

পরে তারা আশিক নামের এক ব্যক্তির ব্যাটারি চালিত অটোরিকশাযোগে সাতকুয়া এলাকায় ঘুরতে যায়। এ সময় ৫-৭ জন ব্যক্তি তাদের ঘিরে ফেলে হৃদয়, শাহীন ও আশিককে মারধর করে তিন জনকে গণধর্ষণ করে। ধর্ষকদের একজনের ‘ভাগ্নি’র মতো চেহারা বলে অন্য ছাত্রীকে ধর্ষণ করা থেকে বিরত থাকে।

অভিযোগে বলা হয়, দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত আটকে রেখে তাদের পালাক্রমে ধর্ষণ করে। এরপর পালিয়ে যায় দুষ্কৃতিকারীরা। পরে ওই চার ছাত্রীদের একজনের নানির বাড়িতে আশ্রয় নেয় তারা। সেখান থেকে মোবাইল ফোনে অভিভাবকদের বিষয়টি জানানো হয়। পরে অভিভাবকরা থানা পুলিশকে জানালে তাদের উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুল আলম বলেন, ‘এ ঘটনায় থানায় শিশু অপহরণ ও ধর্ষণের মামলা হয়েছে। আসামিদের ধরতে অভিযান চলছে। এরই মধ্যে দুইজনকে আটক করা হয়েছে। ছাত্রীদের ডাক্তারি পরীক্ষার জন্য শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

Share





Related News

Comments are Closed