বিছনাকান্দিতে পাথর উত্তোলনের সরঞ্জাম ধ্বংস
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি পাথর কোয়ারীতে পাথর উত্তোলনে যান্ত্রিক পদ্ধতি ব্যবহার করার বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বিছনাকান্দি কোয়ারী হতে ১৫টি শেলু মেশিন, ৬টি বোমা মেশিনসহ যান্ত্রিক পদ্ধতির ২ কোটি টাকার সরঞ্জাম ধ্বংস করা হয়।
সোমবার (২৭ জানুয়ারি) সকাল ১১টায় গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুস সাকিবের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
মো. নাজমুস সাকিব জানান, বিছনাকান্দি পাথর কোয়ারীতে অবৈধভাবে পাথর উত্তোলনের প্রক্রিয়ায় যুক্ত শেলু ও বোমা মেশিন চালানোর অপরাধে এ টাস্কফোর্সের অভিযান পরিচালিত হয়। অবৈধ যে কোন কর্মকাণ্ড বন্ধে প্রশাসন জিরো টলারেন্স নীতি অব্যাহত রেখেছে।
অভিযান পরিচালনা কালে কোয়ারী এলাকায় পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
Related News
শ্যামা পূজা রবিবার
বৈশাখী নিউজ ডেস্ক: হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামা (কালী) পূজা রবিবারRead More
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ, ইমাম পলাতক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে ১৬ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে এক ইমামেরRead More



Comments are Closed