বিশ্বনাথে ২ চোরকে ধরে পুলিশে দিল জনতা
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে দুই মুসল্লীর টাকা ও মোবাইল চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছে দুই চোর।
আটককৃতরা হলো ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার চুমুরদী গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে মো. ইসমাঈল (৩৮) ও একই উপজেলার চরচাঁদপুর ভাসানচর গ্রামের মৃত: আব্দুর রশীদের ছেলে ওবায়দুর রহমান (৪০)।
এ ঘটনায় আটক হওয়া দু’জনসহ ৫জনকে আসামী করে ও আরো ২/৩ জনকে অজ্ঞাতনামা হিসেবে আসামী করে সোমবার (২৭ জানুয়ারী) বিশ্বনাথ থানায় মামলা করেন বিশ্বনাথ উপজেলার শ্রীধরপুর গ্রামের ফয়জুল খানের ছেলে জয়নুল খান। যার নং ২১।
এজাহার সূত্রে জানা গেছে, বিশ্বনাথ উপজেলা শহরের নতুনবাজারস্থ জামেয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া মাদ্রাসার অজুখানা থেকে রোববার জয়নুল খানের মামা মাওলানা আঙ্গুর মিয়ার জ্যাকেট থেকে মোবাইল সেট ও নগদ ১৯৫০ টাকা এবং উপজেলার জগদীশপুর গ্রামের প্রবাসী মো.খয়রু’র কোটের পকেট থেকে নগদ ১২ হাজার ২শত ৫০ টাকা চোরেরা নিয়ে যায়। পরে মাদ্রাসার সিসি ক্যামেরার ফুটেজ দেখে জনতা দুই চোরকে আটক করেন। জনতা পরে স্থানীয় উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যানের কাছে দুই চোরকে নিয়ে গেলে ভাইস-চেয়ারম্যান তাদেরকে থানা পুলিশে সোপর্দ করেন।
পরে চোরের স্বীকারোক্তিতে সিলেটের দক্ষিণ সুরমা থানার বিছমিল্লাহ আবাসিক হোটেল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উদ্ধার করে বিশ্বনাথ থানা পুলিশ।
এ ব্যাপারে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ মো. শামীম মূসা বলেন, আটক হওয়া দু’জন বিশাল চোরচক্রের সদস্য। তাদের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় চুরি সংঘটিত হয়ে থাকে। তিনি বলেন, বিশ্বনাথে চুরি-ডাকাতি প্রতিরোধে পুলিশ প্রশাসন তৎপর রয়েছে।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed