Main Menu

সিলেটে অগ্নিকান্ডে ২টি দোকান পুড়ে ছাই

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর দক্ষিণ সুরমায় ক্বীন ব্রিজের পাশে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

রোববার (২৬ জানুয়ারী) রাত ৮টার দিকে ব্রিজের পার্শ্ববর্তী ফরিদা ম্যানশনের সামনের দুটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

ব্যবসায়ীরা জানান- ফরিদা ম্যানশনের সামনের হাসান টেডার্সে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। তারা জানান- প্রথমে হাসান টেডার্স থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে যায় পাশের জুয়েল টেডার্সে। খবর পেয়ে প্রথমে দক্ষিণ সুরমা ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রণের চেস্টা করে। পরে সিলেট ফায়ার স্টেশনের ডিডি কোবাদ আলী সরকার ও ফায়ার স্টেশন অফিসার যিশু তালুকদারের নেতৃত্বে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই দুটি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার যিশু তালুকদার জানান- কিভাবে আগুনের সূত্রপাত তা এখনো নিশ্চিত নয়। তবে বিষয়টি খোঁজে দেখা হচ্ছে।

Share





Related News

Comments are Closed