ইরাকে মার্কিন দূতাবাসের কাছে ক্ষেপনাস্ত্র হামলা
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসের কাছে পাঁচটি ক্ষেপণাস্ত্র হামলা চালানোর খবর পাওয়া গেছে। এ ক্ষেপণাস্ত্র হামলায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।
সোমবার (২৭ জানুয়ারি) বাগদাদের গ্রিন জোনে এসব রকেট আঘাত হেনেছে।
ইরাকের টাইগ্রিস নদীর কাছে পশ্চিমাংশে যেখানে অধিকাংশ বিদেশি দূতাবাস রয়েছে, সেখান থেকেও ক্ষেপণাস্ত্রের আঘাত হানার শব্দ শোনা গেছে।
প্রসঙ্গত, গত ৮ জানুয়ারি ইরানের বিপ্লবী গার্ড বাহিনী কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার প্রতিশোধ নিতে ইরাকে অবস্থিত দুটি মার্কিন সামরিক ঘাঁটিতে এক ডজনের বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।
তবে ওই ক্ষেপণাস্ত্র হামলায় তাদের সেনাবাহিনীর কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
Related News
সৌদির ভিসা ব্যবস্থায় নতুন সুবিধা!
আন্তর্জাতিক ডেস্ক: পর্যটন ভিসা ব্যবস্থায় নতুন সুবিধা যুক্ত করেছে সৌদি আরব। নতুন ব্যবস্থার আওতায় এখনRead More
এবার আরও ভয়ংকর সক্ষমতার মিসাইল তৈরির পথে ইরান!
আন্তর্জাতিক ডেস্ক: নিজেদের তৈরি ব্যালিস্টিক মিসাইলের সীমা বা রেঞ্জ দুই হাজার কিলোমিটার রাখার বাধ্যবাধকতা তুলেRead More



Comments are Closed