দিরাইয়ে মোটরসাইকেল-লেগুনা সংঘর্ষে নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ের লেগুনা ও মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন। শনিবার (২৫ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টায় উপজেলার সুজানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মমিন মিয়া (২৮) ও তারশ দাস (৪০)। মমিন মিয়া দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের উত্তর নাগেরগাও গ্রামের মিয়াধন উল্ল্যার ছেলে। অপরদিকে নিহত তারশ দাসও একই গ্রামের বলে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দিরাই থেকে একটি যাত্রীবাহী লেগুনা সুনামগঞ্জে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। লেগুনাটি আটক করলেও চালক পালিয়ে গেছে।
Related News
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More
দিরাইয়ে টিনের চালে ষাঁড়, কৌতূহল উঠলো কিভাবে?
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পথ হারিয়ে একটি ষাঁড় দোকানের টিনের চালে উঠে আটকা পড়ারRead More



Comments are Closed