শাহ আরপিনের পাথরখেকো আইয়ুব গ্রেপ্তার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কোম্পানীগঞ্জের শাহ আরপিন টিলার আলোচিত পাথরখেকো আইয়ুবকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার বিকেলে গোয়াইনঘাট থানার সালুটিকর এলাকা থেকে গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আইয়ুব উপজেলার চিকাডহর গ্রামের মৃত মনফর আলীর ছেলে।
তার বিরুদ্ধে তিনটি হত্যা মামলাসহ সাতটি মামলা বিচারাধীন রয়েছে। সে জোরপূর্বক শ্রমিকদের দিয়ে পাথর উত্তোলন করাতো বলে জানিয়েছে পুলিশ।
সর্বশেষ গত সোমবার তার মালিকানাধীন একটি গর্ত ধসে লিটন মিয়া নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছিল, আহত হয়েছিলেন আরও দু’জন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর থেকে তিনি পলাতক ছিলেন।
সিলেট জেলা পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারের পর তাকে কোম্পানীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। থানা পুলিশ পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed