আগামী শিক্ষাবর্ষ থেকে সমন্বিত ভর্তি পরীক্ষা
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী শিক্ষাবর্ষ থেকে দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি পরীক্ষা শুরু হতে যাচ্ছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এবং বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে অধ্যাপক ড. মুহম্মদ আলমগীর জানান, আগামী শিক্ষাবর্ষ থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর জন্যে একটিই ভর্তি পরীক্ষা হবে। সব বিভাগের শিক্ষার্থীদের সিলেবাস অনুযায়ীই এই পরীক্ষা নেওয়া হবে। পরে সেখান থেকে মেধাক্রম অনুযায়ী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবেন।
তিনি আরও বলেছে, খুব শিগগিরই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে বসে বিস্তারিত আলোচনার মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
Related News
একাদশে ভর্তি: একজন শিক্ষার্থীও পায়নি সিলেটের ১০ কলেজ, আসন পায়নি ৪৫৫ জন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে একাদশ শ্রেণিতে ভর্তিতে একজন শিক্ষার্থীও না পাওয়া কলেজের সংখ্যা বাড়ছে। এবছরওRead More
একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, দেখবেন যেভাবে
বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফলাফল প্রকাশ করা হয়েছে। বুধবারRead More



Comments are Closed