ফি ছাড়া টেলিফোন সংযোগ দিচ্ছে বিটিসিএল
বৈশাখী নিউজ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও প্রযুক্তিমন্ত্রী মোস্তফা জব্বার জানিয়েছেন, মুজিববর্ষ উদযাপন উপলক্ষে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) টাকা ছাড়াই নতুন টেলিফোন সংযোগ ও পুনঃসংযোগ দিচ্ছে। এছাড়া ২০১৯ সালের ১৬ আগস্ট থেকে টেলিফোনের লাইন রেন্ট বাতিল করা হয়েছে।
বুধবার (২২ জানুয়ারি) জাতীয় সংসদে সরকারি দলের সদস্য মো. মামুনুর রশীদ কিরনের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী আরও জানান, প্রতিমাসে বিটিসিএলের কল রেট আনলিমিটেড মাত্র ১৫০ টাকা করা হয়েছে। অন্য অপারেটরের কল রেট প্রতি মিনিট ৮০ পয়সা থেকে কমিয়ে ৫২ পয়সা করা হয়েছে। সরকার বিটিসিএলকে আধুনিক ও লাভজনক করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।
Related News
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদRead More
আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
বৈশাখী নিউজ ডেস্ক: আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। যথাযোগ্য মর্যাদা ও উৎসাহRead More



Comments are Closed