হারপিক পানে এমপি পুত্র অভিজিতের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক : খুলনা-৫ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের ছোট ছেলে অভিজিৎ চন্দ্র চন্দ (৩৫) হারপিক পান করে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
বুধবার (২২ জানুয়ারী) রাত সাড়ে ৮টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন বলে জানিয়েছেন তার বড় ভাই বিশ্বজিৎ চন্দ্র চন্দ। নিহত অভিজিৎ খুলনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান।
এর আগে এদিন বেলা সাড়ে ১১টায় তাকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে তাকে ভর্তি করা হয়। শারীরিক অবস্থা গুরুতর হওয়া পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য স্কয়ার হাসপাতালে নেয়া হয়। তথ্যসূত্র: বাংলানিউজ ও জাগোনিউজ
Related News
নড়াইলে মাদকাসক্ত ছেলের হাতে পিতা খুন
বৈশাখী নিউজ ডেস্ক: নড়াইলের লোহাগড়ায় মাদকাসক্ত ছেলের বঁটির কোপে ঘটনাস্থলেই পিতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫Read More
খুলনায় দুর্বৃত্তদের গুলিতে ঘের ব্যবসায়ী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনার ডুমুরিয়ায় দুর্বৃত্তদের গুলিতে ঘের ব্যবসায়ী তরিকুল ইসলাম (৩৫) নামে এক যুবকRead More



Comments are Closed