সিলেটে লিলু ডাকাতসহ ২ আসামী গ্রেফতার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে পৃথক অভিযান চালিয়ে লিলু ডাকাতসহ দুই সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- জালালাবাদ থানার মানসীনগরের মৃত আঞ্জু মিয়ার ছেলে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার লিলু মিয়া (৩৫) এবং পাঠানটুলার পল্লবী এলাকার মনি লাল ঘোষের ছেলে সংকু ঘোষ (৪০)। গতকাল মঙ্গলবার অভিযান দুটি চালায় এসএসপির জালালাবাদ থানা ও শিবেরবাজার পুলিশ ফাঁড়ি।
আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান এসএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস) মোঃ জেদান আল মুসা।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতার আন্তঃজেলা ডাকাত দলের সর্দার লিলু বিরুদ্ধে ৩ বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থ দণ্ডসহ জিআর পরোয়ানা রয়েছে। তাছাড়া লিলু ডাকাতের বিরুদ্ধে সিলেট, মৌলভীবাজারসহ বিভিন্ন জেলায় চুরি, ডাকাতি, অস্ত্র মামলাসহ ৯টি মামলা বিচারাধীন রয়েছে। অপরদিকে গ্রেফতার সংকু ঘোষ ৪ মাসের কারাদণ্ড ও ১ লাখ ২৯ হাজার ৮শত টাকা জরিমানায় দন্ডিত আসামী।
Related News
শ্যামা পূজা রবিবার
বৈশাখী নিউজ ডেস্ক: হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামা (কালী) পূজা রবিবারRead More
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ, ইমাম পলাতক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে ১৬ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে এক ইমামেরRead More



Comments are Closed