গাজীপুরে পাঁচটি ইটভাটায় ৬ লাখ টাকা জরিমানা
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে ৫টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৬ লাখ টাকা জরিমানা ও ইটভাটা গুলো গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
বুধবার নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে গাজীপুর জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরের যেীথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালানা করা হয়।
এ সময় মা ব্রিক্স, সেভেন স্টার ব্রিক্সসহ ৫টি ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়। এ ছ্ড়াও রায়মা ব্রিকস, ন্যাশনাল ব্রিকস ও এসবিকে ২ লাখ টাকা করে ৬ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা কালে গাজীপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আশরাফ উদ্দিন, পরিদর্শক শেখ মোজাহীদ ও দিলরুবা আক্তার উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিট্রেট মোস্তাফিজুর রহমান জানান, আদালতের নির্দেশে এ অভিযান পরিচালানা করা হচ্ছে। অবৈধ ইটভাটা থাকা পর্যন্ত অভিযান চলমান থাকবে।
Related News
ঢাকার বেশ কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর বিভিন্ন এলাকায় একইদিনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে কাফরুলেRead More
নরসিংদীতে নিজ কন্যার সর্বনাশ করার অভিযোগে পিতা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীতে নিজের ১৪ বছর বয়সী মাদ্রাসাপড়ুয়া মেয়েকে ধর্ষণ ও নির্যাতনের ভিডিও মোবাইলেRead More



Comments are Closed