Main Menu

বিশ্বনাথে প্রবাসির বাড়িতে ডাকাতি, স্বর্ণ ও টাকা লুট

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের আনরপুর গ্রামের লন্ডন প্রবাসি ছালেক মিয়ার বাড়িতে এক দূর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। এসময় ডাকাতের আক্রমনে ২জন আহত হয়েছেন। আহতরা হলেন, হাফিজ ছাদিকুর রহমান ও সিদ্দেক আলী। ডাকাতরা ৪ ভরি স্বর্ণ ও ১৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

মঙ্গলবার (২১ জানুয়ারী) দিবাগত রাত ৩টার দিকে এ ডাকাতির ঘটনা ঘটে।

জানা যায়, আনরপুর গ্রামের লন্ডন প্রবাসি ছালেক মিয়ার ছোট ভাই হাফিজ ছাদিকুর রহমান ও সিদ্দেক আলী গত ২/৩ দিন পূর্বে বিশ্বনাথের একটি ব্যাংক থেকে প্রায় সাড়ে ৩ লাখ টাকা উত্তোলন করে ঋন পরিশোধ করেন। টাকা উত্তোলনের এই খবর পেয়ে যায় ডাকাত দল। মঙ্গলবার রাত ৩ টার দিকে হাফপেন্ট পরা ৫/৬ জনের একদল ডাকাত বাড়ির বাউন্ডারির গেইটের তালা ভেঙ্গে প্রথমে বাড়িতে প্রবেশ করে এবং পরে বসত ঘরের গেইটের তালা ও কাঠের একটি বড় দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে একটি রুমে আটকিয়ে জমায়েত করে রাখে এবং টু শব্দ না করতে হুমকি দেয়। তখন মুখোশ পরা একজন ডাকাত তাদেরকে ব্যাংক থেকে উত্তোলনকৃত টাকা ও ঘরে থাকা ১০ ভরি স্বর্ণ বের করে দেয়ার হুমকি দেয়। অন্য ডাকাতরা ঘরের আলমিরার চাবি খুজতে থাকে। এক পর্যায়ে একজন ডাকাত সিদ্দেক আলীকে ছুরি দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে। অন্যরাও মহিলাদের মারপিট শুরু করে আতংকের সৃষ্টি করে। এসময় নিরুপায় হয়ে প্রাণ বাঁচাতে ডাকাতদের হাতে চাবি দেয়া হয়। ডাকাতরা চাবি দিয়ে ওয়ার্ডড্রপের তালা খুলে ৪ ভরি স্বর্ণ ও নগদ ১৫ হাজার টাকা লুট করে নিয়ে পালিয়ে যায়। ডাকাতরা এসময় আঞ্চলিক ভাষায় কথা-বার্তা বলেছে এবং তাদের বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে হবে। এসময় ডাকাতরা একটি কুড়াল, সাবল ও একটি স্ক্রু-ডাইভার ফেলে যায়। যাওয়ার সময় বলেছে পুলিশ কিংবা সাংবাদিকদের বিষয়টি জানালে পরবর্তীতে এসে পরিবারের সকলকে খুন করবে বলে হুমকি দেয়। এখন পুরো পরিবারটি আতংকে রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বিশ্বনাথ থানার ওসি শামিম মুসা বলেন, ঘটনার খবর পেয়েছি ব্যবস্থা নেয়া হবে।

Share





Related News

Comments are Closed