বিএনপি নেতা রাজ্জাকের পাসপোর্ট ফেরতের আদেশ
বৈশাখী নিউজ ডেস্ক: সাত মাস আগে নবায়নের জন্য জমা দেয়া বিএনপির কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলীর সদস্য ও সিলেট জেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক মো. আবদুর রাজ্জাকের পাসপোর্ট ফেরত দিতে আদেশ করেছেন হাইকোর্ট।
গত ১৬ জানুয়ারি বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি এফ আর এম নাজমুল হাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। এই আদেশ প্রাপ্তির ১৫ দিনের মধ্যে পাসপোর্ট ফেরত দেওয়ার জন্য সিলেট বিভাগীয় পাসপোর্ট অফিসের পরিচালক ও সহকারি পরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপি নেতা আব্দুর রাজ্জাকের আইনজীবী কামরুজ্জামান চৌধুরী সেলিম।
এডভোকেট রিপন আহমদ পাটোয়ারী জানান, রেজিষ্টারী এডি মারফত আদেশের কপি পেয়েছেন সিলেট বিভাগীয় পাসপোর্ট অফিসের পরিচালক।
বাদীর আইনজীবী ছিলেন এডভোকেট মো. জইনুল আবেদীন, মো. কামরুজ্জামান সেলিম ও এডভোকেট রিপন আহমদ পাটোয়ারী।
প্রসঙ্গত: বীরমুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক যুক্তরাষ্ট্রের ভিসা সম্বলিত তার ও তার স্ত্রী খন্দকার শাহানারা বেগম পান্নার পাসপোর্ট নবায়নের জন্য সিলেট বিভাগীয় পাসপোর্ট অফিসে জমা দেন গত বছরের ৩ জুন। এর ১৫ দিন পর স্ত্রীর পাসপোর্ট পেলেও পরিচালকের স্বাক্ষর বাকি আছে বলে তার পাসপোর্ট আটকে রাখা হয়। এ নিয়ে পাসপোর্ট অফিস সংশ্লিষ্টদের কাছে উকিল নোটিশ পাঠিয়েও তিনি কোন প্রতিকার পাননি। এমতাবস্থায় ১৭ জুন ২০১৯ইং তারিখে তিনি উচ্চ আদালতে রিট আবেদন করেন। শুনানী শেষে হাইকোর্টের বিচারপতি এফ আর এম নাজমুল হাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চে পাসপোর্ট প্রদানের আদেশ প্রদান করেন।
Related News
মৌলভীবাজারে হত্যা মামলায় ২ ভাইয়ের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের মুনিয়ারপাড় গ্রামের মো. আজিজুল মিয়া হত্যা মামলারRead More
সিলেটের জাফলংয়ে নিয়ে তরুণীকে খুন, স্বামী-বন্ধুর মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জাফলংয়ে প্রায় ১৫ বছর আগে গার্মেন্ট কর্মী রুনা আক্তার সাথী (১৯)Read More



Comments are Closed