নেপালে ৮ ভারতীয় পর্যটকের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক: নেপালে মঙ্গলবার আট ভারতীয় পর্যটক মারা গেছে। হোটেল থেকে অচেতন অবস্থায় উদ্ধারের পর চিকিৎসাধীন থাকাকালে তাদের মুত্য ঘটে। পুলিশ এ খবর জানিয়েছে।
স্বামী, স্ত্রী ও তাদের সন্তানসহ মোট আটজনকে ধামানের একটি হোটেল রুম থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। রাজধানী কাঠমান্ডু থেকে ৫৫ কিলোমিটার দূরে জনপ্রিয় পর্যটন জেলা মাকাওনপুরে ধামান অবস্থিত।
পুলিশের মুখপাত্র শৈলেষ থাপা চেত্রি বলেন, আজ সকালে তাদের অচেতন অবস্থায় পাওয়ার পর বিমানে করে কাঠমান্ডুতে আনা হয়। কিন্তু চিকিৎসার সময়ে তারা মারা যায়।
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালা থেকে আসা পরিবারটি রুম উষ্ণ করতে গ্যাস হিটার ব্যবহার করছিল।
তিনি বলেন, আমরা ধারণা করছি দমবন্ধ হয়ে তারা মারা গেছে। ময়না তদন্তের পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।
Related News
সৌদির ভিসা ব্যবস্থায় নতুন সুবিধা!
আন্তর্জাতিক ডেস্ক: পর্যটন ভিসা ব্যবস্থায় নতুন সুবিধা যুক্ত করেছে সৌদি আরব। নতুন ব্যবস্থার আওতায় এখনRead More
এবার আরও ভয়ংকর সক্ষমতার মিসাইল তৈরির পথে ইরান!
আন্তর্জাতিক ডেস্ক: নিজেদের তৈরি ব্যালিস্টিক মিসাইলের সীমা বা রেঞ্জ দুই হাজার কিলোমিটার রাখার বাধ্যবাধকতা তুলেRead More



Comments are Closed