Main Menu

জৈন্তাপুর থেকে ৮ লক্ষাধিক বিড়ি জব্দ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর থেকে আট লক্ষাধিক ভারতীয় বিড়ি জব্দ করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯।

শনিবার (১৮ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, স্পেশাল কোম্পানী (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল পলাতক আসামি মো. জয়নালের বাড়ি থেকে বিড়ি গুলো জব্দ করা হয় বলে রোববার (১৯ জানুয়ারি) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, অভিযানে জৈন্তাপুর উপজেলার ভেলোপাড়ার পলাতক আসামি মো. জয়নালের (৩৫) টিনের বসত ঘরের সামনে থেকে ৮ লক্ষ ১২ হাজার শলাকা শেখ নাসিরুদ্দিন বিড়ি উদ্ধার করে র‌্যাব-৯।

জব্দকৃত আলামত জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

Share





Related News

Comments are Closed