এসএসসি পরীক্ষার নতুন সূচি প্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার দুই সিটি কর্পোরেশনের নির্বাচনের কারণে এসএসসি ও সমমানের পরীক্ষার তারিখ পেছানো হয়েছে। পূর্ব নির্ধারিত ১ ফেব্রুয়ারি পরিবর্তে এই পরীক্ষা শুরু হবে ৩ ফেব্রুয়ারি।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি রোববার (১৯ জানুয়ারি) দুপুরে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে সংশোধিত পরীক্ষা সূচি প্রকাশ করেছে।
নতুন সূচি অনুযায়ী ৩ ফেব্রুয়ারি (সোমবার) বাংলা প্রথম পত্র ও ৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। আর ২৯ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চের মধ্যে ব্যবহারিক পরীক্ষা নেয়া হবে।
Related News
এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময় বাড়ল
বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে।Read More
শাবিতে ভর্তি পরীক্ষা ১৭ ও ১৮ জানুয়ারি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখRead More



Comments are Closed