Main Menu

জাবিতে নারায়নগঞ্জ জেলা ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অধ্যয়নরত নারায়ণগঞ্জ জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘নারায়ণগঞ্জ জেলা ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

এতে অর্থনীতি বিভাগের ৪৫তম আবর্তনের শিক্ষার্থী মো: জহিরুল ইসলাম মিরাজকে সভাপতি এবং সরকার ও রাজনীতি বিভাগের ৪৫তম আবর্তনের শিক্ষার্থী নাজমুন নাহারকে সাধারণ সম্পাদক করা হয়েছে। নতুন কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।

এর আগে বিশ্ববিদ্যালয়ের সুইজারল্যান্ড নামক স্থানে জাবিতে অধ্যয়নরত নারায়ণগঞ্জ জেলার নবীন শিক্ষার্থীদের ফুলের শুভেচ্ছা ও বই দিয়ে বরণ করে নেওয়া হয়। একইসাথে ৪২তম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

এছাড়াও কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি- রাইসুল ইসলাম হৃদয় (৪৫), সহ-সাধারণ সম্পাদক- ফাহিম আহমেদ উৎস (৪৬), সাংগঠনিক সম্পাদক নাহিন আফরিয়া (৪৬), সহ-সাংগঠনিক সম্পাদক ফয়সাল হোসেন নওশাদ (৪৭), কোষাধ্যক্ষ ফাহিম প্রিয়ম (৪৫), সহ কোষাধ্যক্ষ তানভীর সিয়াম (৪৭), দপ্তর সম্পাদক সায়মা ইসলাম এলিন (৪৫), প্রচার বিষয়ক সম্পাদক আল আমিন (৪৬)।

কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন ৪৮তম আবর্তনের শিক্ষার্থীরা।

মডারেটর হিসেবে সার্বিক তত্বাবধান করবেন লোক প্রশাসন বিভাগের সভাপতি ও সহযোগি অধ্যাপক ড. জেবউননেছা এবং উপদেষ্টা রিয়াদুল ইসলাম সাকিব (৪৪), সজিব হোসেন (৪৪) ও ফেরদৌস আহমেদ (৪৪)।

উল্লেখ্য, নারায়ণগঞ্জ জেলা বাংলাদেশের অন্যতম শিক্ষা নগরী হিসেবে পরিচিত। এই জেলা ছাত্র কল্যাণ সমিতি জাবিস্থ নারায়ণগঞ্জ জেলার শিক্ষার্থীদের কল্যানের জন্যে কাজ করে থাকে। বিগত কয়েক বছর ধরে সাফল্যের সাথে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত ব্যাপারে সহায়তা প্রদানসহ নানা ধরনের শিক্ষামূলক ও সহযোগিতামূলক কাজ করে যাচ্ছে সংগঠনটি।

Share





Related News

Comments are Closed