ঢাকা সিটি নির্বাচন ১ ফেব্রুয়ারি
বৈশাখী নিউজ ডেস্ক: সনাতন ধর্মাবলম্বীদের দাবির মুখে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণের তারিখ পরিবর্তন করা হয়েছে। নতুন তারিখ অনুযায়ী আগামী ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এ নির্বাচন।
৩০ জানুয়ারি সনাতন ধর্মালম্বীদের পূজা থাকায় বিভিন্ন মহলের চাপে নতুন তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন।
শনিবার (১৮ জানুয়ারি) বিকেল ৪টার পর নির্বাচন ভবনে বৈঠক করে নির্বাচন কমিশন।
বৈঠক শেষে সিইসি নূরুল হুদা সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ১ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু হবে ৩ ফেব্রুয়ারি।
৩০ জানুয়ারি সরস্বতী পূজার কারণে ভোটগ্রহণের তারিখ পরিবর্তনের দাবি জানিয়ে আসছেন সনাতন ধর্মাবলম্বীরা। এমনকি গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আমরণ অনশনেও বসেছেন শিক্ষার্থীরা।
Related News
বিমানবন্দরের টয়লেট থেকে ৫০টি স্বর্ণবার উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা একটি ফ্লাইটের টয়লেট থেকেRead More
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভের ডাক এনসিপির
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জাতীয় নাগরিকRead More



Comments are Closed