সড়ক দুর্ঘটনায় আহত শাবানা আজমি
বিনোদন ডেস্ক: ভারতে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন বিখ্যাত অভিনেত্রী শাবানা আজমি।
শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে ভারতের মহারাষ্ট্রের মুম্বাই-পুনে এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে।
এ সময় গাড়িতে শাবানা আজমির স্বামী জাভেদ আখতারও ছিলেন। তবে জাভেদের চোট গুরুতর নয় বলে জানা গেছে।
ভারতের সংবাদমাধ্যমগুলোর খবরে জানা যায়, শনিবার স্থানীয় সময় দুপুর সাড়ে তিনটায় মুম্বাই শহর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে খালাপুর টোল প্লাজার সামনে শাবানা আজমির গাড়িকে ধাক্কা দেয় একটি ট্রাক।
আহত অবস্থায় মুম্বাইয়ের মহাত্মা গান্ধী মিশন হাসপাতালে ভর্তি করা হয়েছে শাবানা আজমিকে। ওই হাসপাতালে চিকিৎসা চলছে প্রখ্যাত এই অভিনেত্রীর।
Related News
সালমান শাহ হত্যা মামলা: সামীরাসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন ৮ ডিসেম্বর
বিনোদন ডেস্ক: চিত্রনায়ক সালমানশাহকে পূর্বপরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তার স্ত্রী সামীরা হকসহ ১১ জনের বিরুদ্ধে করাRead More
১০ বডিগার্ড নিয়ে আদালতে পরীমনি, পেলেন জামিন
বিনোদন ডেস্ক: মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় ১০ জন বডিগার্ড (ব্যক্তিগত নিরাপত্তাকর্মী) নিয়ে আদালতেRead More



Comments are Closed