Main Menu

এসএসসি পরীক্ষা পিছিয়ে শুরু ৩ ফেব্রুয়ারি

বৈশাখী নিউজ ডেস্ক: এসএসসি ও সমমান পরীক্ষা ১ ফেব্রুয়ারির পরিবর্তে আগামী ৩ ফেব্রুয়ারি শুরু হবে।

শনিবার (১৮ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।

একই দিনে সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠানের দিন ঠিক হওয়ায় তারিখ পুনর্বিবেচনার দাবি জানিয়েছে আসছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সেই দাবি বিবেচনায় নিয়ে এদিন বৈঠকে বসে নির্বাচন কমিশন।

বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেন, আমি শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলে এসএসসি ও সমমান পরীক্ষা পেছানোর অনুরোধ করেছিলাম। তিনি রাজি হয়েছেন।

Share





Related News

Comments are Closed