শীতকালীন ছুটি শেষে রোববার খুলছে শাবি
বৈশাখী নিউজ ডেস্ক: শীতকালীন ছুটি শেষে সিলেটের শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খুলছে ১৯ জানুয়ারি রোববার।
শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইশফাকুল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, শাবির সমাবর্তন শেষে শনিবার শীতকালীন বন্ধ শেষ হয়েছে। রোববার থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক, একাডেমিক, ক্লাস, পরীক্ষাসহ সব ধরনের কার্যক্রম যথারীতিতে শুরু হবে।
গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ছুটি শেষ হলেও পরের দুই দিন সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় রোববার থেকেই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু হবে।
শাবির একাডেমিক ক্যালেন্ডারে শীতকালীন ছুটি ডিসেম্বর (১৮-৩১) থাকলেও সমাবর্তনকে কেন্দ্র করে তা পিছিয়ে জানুয়ারিতে (৫-১৬) নেওয়া হয়েছিল।
Related News
এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময় বাড়ল
বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে।Read More
শাবিতে ভর্তি পরীক্ষা ১৭ ও ১৮ জানুয়ারি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখRead More



Comments are Closed