Main Menu

সিলেট ট্যুরিস্ট ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ট্যুরিস্ট ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জনুয়ারি) সকালে নগরীর জিন্দাবাজারস্থ কাকলী শপিং সেন্টারে ক্লাবের কার্যালয়ে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

সিলেট ট্যুরিস্ট ক্লাবের সভাপতি মো. আবু হানিফার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহীন আহমদ এর পরিচালনায় বার্ষিক সাধারণ সভায় গত দুই বছরের আর্থিক হিসাব উত্থাপন করেন ক্লাবের কোষাধক্ষ্য মো. মাকসুদ রহমান চৌধুরী। এছাড়া সিলেট ট্যুরিস্ট ক্লাবের সাধারণ সম্পাদক শাহীন আহমদ গত দুই বছরের ক্লাবের যাবতীয় কর্মকাণ্ড তুলে ধরেন।

এতে বক্তব্য রাখেন সিলেট ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. কামরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সাদী, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম রূপন, দপ্তর সম্পাদক রাসেল আহমদ লস্কর, সহ-প্রচার সম্পাদক আহমদ জাকি, ক্রীড়া বিষয়ক সম্পাদক ফখরুল হাসান রাব্বী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল মুয়িম মাহিদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এনামুল কবির, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এস কে জাবেদ, সমাজসেবা বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, নির্বাহী সদস্য মাসুম আহমদ, মো. তৌফিকুর রহমান, শাহাব উদ্দিন শিহাব নির্বাহী, সদস্য তৌহিদুল ইসলাম, আব্দুল মোমিন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মধ্যে মো. সিরাজুল হক, মো. আব্দুল আজিজ রুমন, মো. ফুজায়েল আহমদ, পূর্নব্রত পাল রতন, মিলন আহমদ, মো. শাহিন আহমদ, মো. আব্দুল মমিন চৌধুরী, সাজিদ আহমদ, মো. মওদুদ আহমদ, সাংবাদিক ফারুক আহমদ, সৈয়দ ইয়াহিয়া আহমদ, রতন খান, মোশারফ হোসেন।

সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্লাবের আইন বিষয়ক সম্পাদক শাহ রুম্মানুল হক এবং সভা শেষে দোয়া পরিচালনা করেন ক্লাবের ধর্মবিষয়ক সম্পাদক ক্বারী মাওলানা হিফজুর রহমান।

Share





Related News

Comments are Closed