সরকার বিচার বহির্ভূত হত্যাকান্ড চায় না : পররাষ্ট্রমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে অসত্য তথ্য ফলাও করে প্রচার হয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। তিনি বলেন, যদিও আমেরিকার মতো উন্নত দেশের তুলনায় বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সংখ্যা বাংলাদেশে অনেক কম।
শনিবার (১৮ জানুয়ারি) সকালে সিলেটে জেলা প্রশাসন ও তথ্য কমিশন আয়োজিত তথ্য অধিকার আইন ২০০৯ ও অনলাইন ট্র্যাকিং সিস্টেম অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, সরকার একটিও বিচার বহির্ভূতহত্যাকান্ড চায় না। দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হাতেগোনা কয়েকটি হয়।
এসময় ড. একে আব্দুল মোমেন আরও বলেন, অনেক সংবাদ মাধ্যমেও অসত্য তথ্য প্রচার হচ্ছে। কিন্তু তথ্য অধিকার আইনের মাধ্যমে সঠিক তথ্যের নিশ্চয়তা দিয়েছে সরকার। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে এই আইনের যথাযথ প্রয়োগ প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
কর্মশালায় আরও বক্তব্য রাখেন প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ, সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান এনডিসি, জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম।
Related News
শাহজালাল মাজারের দানের টাকা গণনা হবে প্রতিদিন, ৬৫ শতাংশ পাবে মাজার কর্তৃপক্ষ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটেছে।Read More
সিলেটে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ১৬ প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) লঙ্ঘনের দায়ে সিলেটের ১৬টি প্রতিষ্ঠানকে মোটRead More



Comments are Closed