সিলেটের নতুন বিভাগীয় কমিশনার মশিউর রহমান
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের নতুন বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব মো. মশিউর রহমান।
গত বুধবার (৮ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারিকৃত এক বদলির আদেশে এ তথ্য জানানো হয়।
সিলেটের সদ্য সাবেক বিভাগীয় কমিশনার মোস্তাফিজুর রহমানকে ঢাকার বিভাগীয় কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
এর আগে গত ৩০ ডিসেম্বর ঢাকার বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নুল বারীকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়।
পরে তাকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়ন করেছে সরকার।
« বিশ্বনাথে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩৫ (Previous News)
(Next News) চীনে সড়ক ধসে বাস গর্তে, নিহত ৬ »
Related News
শ্যামা পূজা রবিবার
বৈশাখী নিউজ ডেস্ক: হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামা (কালী) পূজা রবিবারRead More
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ, ইমাম পলাতক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে ১৬ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে এক ইমামেরRead More



Comments are Closed