কুলাউড়ায় প্রাইভেট কার খাদে পড়ে ২ নারী নিহত
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় রাস্তার পাশে ফেলে রাখা বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লেগে প্রাইভেট কার খাদে পড়ে দুই নারী নিহত হয়েছেন। নিহতরা দু’জন সম্পর্কে জা। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।
সোমবার (১৩ জানুয়ারী) রাত সাড়ে ৮ টায় কুলাউড়া-জুড়ী সড়কের আছুরিঘাট নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী।
নিহতরা হলেন- উপজেলার হাজীপুর ইউনিয়নের বাসিন্দা সাবেক ইউপি সদস্য নুর আহমদ চৌধুরী বুলবুলের স্ত্রী সোফানা আক্তার (৪৫) ও তার ভাই গুলজার আহমদ চৌধুরীর স্ত্রী শিউলি আক্তার (৫৫) গুরুতর আহত হন।
আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন ওসি (তদন্ত) সঞ্জয়।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed