চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যসহ নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের ফৌজদারহাটে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্যসহ দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার (১১ জানুয়ারি) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পুলিশ কনস্টেবল আলমগীর হোসেন (২৪) ও শহীদুল ইসলাম (২৮)। তাদের বাড়ি কুমিল্লার বুড়িচংয়ে।
কনস্টেবল আলমগীর চট্টগ্রাম জেলা পুলিশে কর্মরত এবং চট্টগ্রামের রেঞ্জ ডিআইজির প্রটোকল দলের সদস্য ছিলেন।
হাইওয়ে পুলিশের বার আউলিয়া থানার ওসি আব্দুল আওয়াল জানান, গাড়ির ধাক্কায় আহত হয়ে দুই মোটরসাইকেল আরোহী রাস্তায় পড়ে ছিলেন। স্থানীয় লোকজনের সহায়তায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
চমেক পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, হাসপাতালে আনার পর দুজনকেই মৃত ঘোষণা করেন চিকিৎসক।
কনস্টেবল আলমগীর ও শহীদুল পরস্পরের আত্মীয়। মোটর সাইকেলে করে তারা বাড়ি থেকে চট্টগ্রামে ফিরছিলেন।
Related News
চট্টগ্রামে পিকনিকের বাস খাদে পড়ে নিহত ২, আহত ২৫
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের সাতকানিয়ার কেরানিহাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে কক্সবাজারগামী একটি পিকনিকের বাস খাদে পড়েRead More
বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের র্যালি
বৈশাখী নিউজ ডেস্ক: বন্দরনগরীর সর্ববৃহৎ হাসপাতাল এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম বিশ্ব স্ট্রোক দিবস ২০২৬ উপলক্ষে বৃহস্পতিবারRead More



Comments are Closed