সিলেটে চোরাই সিগারেটসহ গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট মহানগরীর মোগলাবাজার ও এয়ারপোর্ট থানা এলাকায় অভিযান চালিয়ে চোরাই সিগারেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাত ১টায় কোতোয়ালি মডেল থানার এসআই অঞ্জন কুমার দাস ও এসআই খোকন দাস সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন।
এ সময় তাদের কাছ থেকে চোরাই কাজে ব্যবহৃত পিকআপ গাড়ি ও চোরাইকৃত বৃটিশ আমেরিকান টোবাকো কোম্পানীর ৯০০ কার্টুন সিগারেট জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত বেলাল (৩১) সিলেটের গোয়াইনঘাটের চৌধুরীপাড়ার প্রয়াত আব্দুল কুদ্দুছের ছেলে, মো. জামাল উদ্দিন (৪০) এয়ারপোর্ট থানা এলাকার কান্দিপাড়া গ্রামের প্রয়াত মদরিছ আলীর ছেলে এবং ছফরুল ইসলাম রুমেল (৩১) দক্ষিণ সুরমার কদমতলীর প্রয়াত শফিক মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিরা গত ২৪ ডিসেম্বর নগরীর লালদীঘিরপাড় নতুন মার্কেটস্থ ময়না মিয়া বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় চুরি করেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত দোকানের মালিক কামাল উদ্দিন বাদী হয়ে তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।
Related News
কাজীরবাজার মাদ্রাসায় শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, তদন্তে পুলিশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী কাজীরবাজার মাদ্রাসার একাধিক শিক্ষকের বিরুদ্ধে শিশু বলাৎকার ও যৌন নির্যাতনেরRead More
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত, কোর্ট পয়েন্টে অবস্থান
বৈশাখী নিউজ ডেস্ক: কারিগরি শিক্ষা বোর্ডের অধীনতা থেকে মুক্ত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েরRead More



Comments are Closed