Main Menu

ভারত থেকে বাংলাদেশে প্রবেশের পথে আটক ৩০০

বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) ও নতুন নাগরিকত্ব আইন (সিএএ)’র বিরুদ্ধে প্রতিবাদে অগ্নিগর্ভ গোটা ভারত। রাজ্যে রাজ্যে এ নিয়ে চলছে বিক্ষোভ। তবে এ ঘটনা প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে নয়াদিল্লির বন্ধুত্বপূর্ণ সম্পর্কে কোনোরকম প্রভাব ফেলবে না বলেই ধারণা করা হচ্ছে।

রোববার (২৯ ডিসেম্বর) সমাপ্ত বিএসএফ ও বিজিবি’র এক বৈঠকে ভারত ও বাংলাদেশের সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক থাকার দাবি করেছেন— দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর ডিজিগণ। তবে বৈঠকে ভারত থেকে বাংলাদেশে অবৈধ প্রবেশের সময় সম্প্রতি ৩০০ মানুষকে আটক করার কথা জানিয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজেপি। এর আগে বাংলাদেশ সীমান্তে এ এই ধরনের প্রবণতা দেখা যায়নি বলেও জানিয়েছে বিজিবি।

বিজিবি সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে কলকাতার বাংলা সংবাদ মাধ্যম আনন্দবাজার।

Share





Related News

Comments are Closed