টেক্সাসে গির্জায় বন্দুক হামলা, নিহত ৩
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি গির্জায় বন্দুক হামলা চালিয়ে দুজনকে হত্যা করা হয়েছে। এসময় গির্জায় ধর্মীয় অনুষ্ঠান চলছিল ও তা সরাসরি সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রচার করা হচ্ছিল। পাল্টা গুলিতে মারা গেছে হামলাকারী নিজেও।
সোমবার (৩০ ডিসেম্বর) বিবিসির খবরে এ তথ্য দেওয়া হয়েছে। পুলিশ এখনো হামলাকারীর উদ্দেশ্য জানতে পারেনি। তার পরিচয়ও প্রকাশ করা হয়নি।
ফোর্ট ওর্থ এর ওয়েস্ট ফ্রিওয়ে চার্চ অব ক্রাস্টে সকাল ১১টা ৫০ মিনিটে হামলা চালানো হয়। ভিডিও ফুটেজে দেখা যায়, বন্দুকধারী পিছন থেকে উঠে এসে তর্কে জড়ান ও গুলি ছোড়েন। এতে দুজন গুলিবিদ্ধ হয়। উপস্থিত এক প্রার্থনাকারী হামলাকারীকে গুলি করে।
প্রসঙ্গত, সেপ্টেম্বর থেকে টেক্সাসের বাসিন্দারা উপাসনালয়গুলোতে অস্ত্র নিয়ে প্রবেশের অনুমতি পেয়েছেন। এ বছর টেক্সাস আরও কিছু বন্দুক হামলার শিকার হয়েছে। আগস্টে এল পাসোর ওয়ালমার্ট স্টোরে বন্দুক হামলায় ২২ জনের মৃত্যু হয়। কিছুদিন পর ওডেসা-মিডল্যান্ডে গুলিতে মারা যায় আরও ৭ জন।
Related News
এআই ‘১০০ কোটি মানুষের মৃত্যু’ ঘটাতে পারে: বিল গেটস
আন্তর্জাতিক ডেস্ক: মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ও সমাজসেবী বিল গেটস বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিকাশে যথাযথRead More
ঘূর্ণিঝড়ের তাণ্ডবে নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি
আন্তর্জাতিক ডেস্ক: উত্তর-আটলান্টিক সাগরে সৃষ্ট শক্তিশালী নিম্নচাপ থেকে উদ্ভূত তীব্র ঘূর্ণিঝড় ‘নর’ইস্টার’-এর তাণ্ডবে লন্ডভন্ড হয়েRead More



Comments are Closed