Main Menu

শনিবার সাড়ে ৬ ঘণ্টা বন্ধ থাকবে এটিএম বুথ

বৈশাখী নিউজ ডেস্ক: সিস্টেম আপগ্রেড এবং রক্ষণাবেক্ষণের কারণে কিউ ক্যাশের সদস্য ব্যাংকের এটিএম সেবা, পিওএস, কার্ড এবং অন্যান্য সেবা সাড়ে ছয় ঘণ্টা বন্ধ থাকবে।

১৩ ডিসেম্বর দিবাগত রাত ২টা ৩০ মিনিট থেকে ১৪ ডিসেম্বর সকাল ৯টা পর্যন্ত ৩২ ব্যাংকের এই সেবা বন্ধ থাকবে। সংশ্লিষ্ট ব্যাংক ও কিউ ক্যাশ সূত্রে এসব তথ্য জানা গেছে।

এছাড়া নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান লংকাবাংলা ফাইন্যান্সের ভিসা কার্ড থেকে টাকা উত্তোলন বন্ধ থাকবে। বাংলাদেশ ডাক বিভাগ, কিউ ক্যাশ থেকে বিকাশে টাকা প্রেরণ এবং অনলাইনে আয়কর প্রদানও বন্ধ থাকবে।

এই ৩২টি ব্যাংক হলো- সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, বেসিক ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, সীমান্ত ব্যাংক, যমুনা ব্যাংক, ব্যাংক এশিয়া, আইএফআইসি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, উত্তরা ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, এক্সিম ব্যাংক, ওরি ব্যাংক, মধুমতি ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, কমিউনিটি ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক (ক্রেডিট কার্ড), মিডল্যান্ড ব্যাংক, মেঘনা ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক, এনআরবি কমার্শিয়াল ব্যাংক, এনআরবি গ্লোবাল ব্যাংক এবং আইসিবি ইসলামিক ব্যাংক।

প্রসঙ্গত, কিউ ক্যাশ হল এমন একটি প্রযুক্তি, যার মাধ্যমে এক ব্যাংকের গ্রাহক অন্য ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা লেনদেন করতে পারেন। কিউ ক্যাশের কনসোর্টিয়াম সদস্য ব্যাংকগুলো ৪ হাজার ১০০ টিরও বেশি এটিএম বুথের মাধ্যমে তাদের গ্রাহকদের সেবা প্রদান করে থাকে। সূত্র: যুগান্তর

Share





Related News

Comments are Closed