Main Menu

ইবি’র মেধাতালিকায় ভর্তি সম্পন্ন, শূন্য আসন ৮৭২টি

Manual1 Ad Code

শাহাব উদ্দীন ওয়াসিম, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় মেধাতালিকায় স্থান প্রাপ্তদের ভর্তি সম্পন্ন হয়েছে। ভর্তি কার্যক্রম শেষে মোট ৮ শত ৭২টি আসন শূন্য রয়েছে।

Manual8 Ad Code

সংশ্লিষ্ট ইউনিট সূত্রে, গত ২৩ নভেম্বর থেকে ভর্তি পরীক্ষায় মেধাতালিকায় স্থান প্রাপ্তদের সাক্ষাৎকার ও ভর্তি প্রক্রিয়া শুরু হয়। গত ৪ ডিসেম্বর পর্যন্ত চলে এ প্রক্রিয়া।

Manual1 Ad Code

এবছর আটটি অনুষদের অধীনে ৩৪টি বিভাগের মোট ২ হাজার ৩০৫টি আসনের বিপরীতে মেধা তালিকা থেকে ১ হাজার ৪৩৩ জন শিক্ষার্থী ভর্তি হয়। ভর্তি শেষে চারটি ইউনিটের বিভিন্ন বিভাগে মোট ৮৭২টি আসন ফাঁকা রয়েছে।

Manual8 Ad Code

চারটি ইউনিটের মধ্যে ধর্মতত্ত¡ অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে ২৪০টি আসনের মধ্যে ৩০টি এবং কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে এক হাজার ৬৫টি আসনের মধ্যে ৪৩১টি আসন ফাঁকা রয়েছে। ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ৪৫০টি আসনের মধ্যে ১৫৬টি আসন শূন্য রয়েছে। এর মধ্যে বাণিজ্য শিফটভুক্ত শিক্ষক্ষার্থীদের জন্য ১০১ টি এবং অন্যান্যদের জন্য ৫৫টি আসন শূন্য রয়েছে। এছাড়াও বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি এবং জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে ৫৫০টি আসনের মধ্যে ২৫৫টি আসন ফাঁকা রয়েছে।

সংশ্লিষ্ট ইউনিট সূত্রে, আগামীকাল ১১ ডিসেম্বরের মধ্যে ধর্মতত্ত¡ অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে অপেক্ষমান তালিকায় থাকা শিক্ষার্থীদের অনলাইনে বিষয় পছন্ন ফরম পূরণ করতে বলা হয়েছে। এই অনুষদের ভর্তি স্বাক্ষাৎকার অনুষ্ঠিত হবে ১৭ ডিসেম্বর এবং ১৮ ডিসেম্বরের মধ্যে শিক্ষার্থীদের ভর্তি হতে বলা হয়েছে। এদিকে ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের অপেক্ষমান তালিকায় থাকা শিক্ষার্থীদের স্বাক্ষাৎকার ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এবং ১৮ ডিসেম্বরের মধ্যে তাদের ভর্তি কার্যক্রম শেষ করতে হবে। এছাড়াও কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে অপেক্ষমান তালিকায় থাকা শিক্ষার্থীদের ১৪ ডিসেম্বরের মধ্যে অনলাইনে বিষয়ভিত্তিক আবেদন করতে বলা হয়েছে। এই ইউনিটে ভর্তি স্বাক্ষাৎকার অনুষ্ঠিত হবে ১৭ ডিসেম্বর এবং শিক্ষার্থীদের ২১ ডিসেম্বরের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে।

অন্যদিকে বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি ও জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে অপেক্ষমাণ তালিকায় থাকা শিক্ষার্থীদের ১২ ডিসেম্বরের মধ্যে অনলাইনে বিষয়ভিত্তিক আবেদন করতে বলা হয়েছে। উক্ত অনুষদের ভর্তি স্বাক্ষাৎকার অনুষ্ঠিত হবে ১৭ ডিসেম্বর এবং ২৩ ডিসেম্বরের মধ্যে শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে বলে জানা গেছে।

এছাড়াও ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ^বিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট (www.iu.ac.bd) এ পাওয়া যাবে।

Manual4 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code