ছোট ভাইয়ের দায়ের কোপে বড় ভাই নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ছোট ভাইয়ের দায়ের কোপে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার কাজলসার ইউনিয়নের বড়বন্দ গ্রামে এ ঘটনাটি ঘটে।
জানা গেছে, বৃহস্পতিবার রাতে কাজলসার ইউনিয়নের বড়বন্দ গ্রামের ফরমান আলীর বড় ছেলে আব্দুর রহিম রুই ও ছোট ছেলে ফারুক আহমদের মধ্যে পারিবারিক কথাকাটাকাটির একপর্যায় ফারুক আহমদ তার বড় ভাই আব্দুর রহিম রুইকে দা দিয়ে কোপ দেয়। এতে তিনি গুরুত্বর আহত হলে জকিগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে আসা হয়। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করেন। সেখানে রাত ৮টার দিকে তার মৃত্যু ঘটে। খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জকিগঞ্জ থানার ওসি মীর মো. আব্দুন নাসের জানিয়েছেন, তিনি শুনেছেন আব্দুর রহিম রুই তার স্ত্রীর সাথে ঝগড়া করছিলো এ সময় ফারুক আহমদ কথাকাটাকাটি করে দা দিয়ে আব্দুর রহিম রুইকে কোপ দিলে তিনি মারাত্মক আহত হন। পরে সিলেটে মৃত্যু হয়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed