Main Menu

জকিগঞ্জে অগ্নিকান্ডে ৪টি গোদাম ভস্মিভূত

জকিগঞ্জ সংবাদদাতা: সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারের কয়েকটি গোদামে আগুনে ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে জকিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লোকজন প্রায় দেড়ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের লোকজন আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

স্থানীয়রা জানান, একটি তুলার দোকান হতে আগুনের সুত্রপাত ঘটে। পরে আগুন অন্যান্য গোদামে ছড়িয়ে পড়ে।

সংবাদ পেয়ে উপজেলা চেয়ারম্যান লোকমান উদ্দিন আহমদ, জকিগঞ্জ থানার ওসি মীর মোঃ নাসির উদ্দিন উদ্দিনসহ পুুলিশ ও প্রশাসনের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেন।

Share





Related News

Comments are Closed