Main Menu

বিশ্বনাথে ইউপি সদস্য আলতাব আলী বরখাস্ত

বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে চেক ডিজওনার মামলায় সাঁজাপ্রাপ্ত আসামি হওয়ায় ইউপি সদস্য আলতাব আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি উপজেলার অলংকারি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য।

গত ৪ নভেম্বর স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে জানা যায়, আলতাব আলীর বিরুদ্ধে একটি মামলায় সাঁজা থাকায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আলতাব আলী মেম্বারকে সাময়িক বরখাস্ত করার বিষয়টি বৃহস্পতিবার নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার বর্নালী পাল।

জানা গেছে, সিলেটের চীফ মেট্টোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে সিলেট জেলার কোম্পানীগঞ্জ লামা গ্রামের মৃত জহুর আলীর ছেলে আকবর আলী বাদী হয়ে বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের লালটেক গ্রামের মৃত বাবরু মিয়ার ছেলে ও অলংকারি ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের মেম্বার আলতাব আলীকে অভিযুক্ত করে চেক জালিয়াতি মামলা দায়ের করেন। এ মামলায় কিছু দিন আলতাব আলীকে কারাবরণ করতে হয়েছে।

চেক ডিজওনারের ওই মামলায় চলিত বছরের ১৬ সেপ্টেম্বর সিলেটের যুগ্ম-মহানগর দায়রা জজ ২য় আদালত আলতাব আলী মেম্বারকে দোষী সাব্যস্তর করে ৫ মাসের বিনাশ্রম কারাদন্ড ও চেকে উল্লেখিত টাকার সমপরিমাণ (২ লাখ ৮০ হাজার) টাকা অর্থদন্ডে দন্ডিত করেন।

Share





Related News

Comments are Closed