Main Menu

নেত্রকোনায় যক্ষা রোগ প্রতিরোধ বিষয়ক সেমিনার

মো. কামরুজ্জামান, নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার আটপাড়া উপজেলায় সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ডেমিয়েন ফাউন্ডেশনের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে যক্ষারোগ নিয়ন্ত্রণে সমাজের গণ্যমান্য গুরুত্ত্বপূর্ণ্ ব্যক্তিবর্গের ভূমিকা শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়।

উপজেলায় সন্দেহজনক যক্ষারোগী খুজে বের করে তাদেরকে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে যক্ষারোগ সনাক্ত করণ এবং বিনামূল্যে যক্ষারোগের ঔষধ প্রদানের উদ্দেশ্যে সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: শরীফ আহম্মেদ।

সেমিনারের আলোচনায় অংশগ্রহণ করেন, ডেমিয়েন ফাউন্ডেশনের সরকারি টি.এল.সি.এ বাহা উদ্দিন আহম্মেদ ও উপজেলা ডেমিয়েন ফাউন্ডেশনের ক্লিনিক ইনচার্জ মো: নজরুল ইসলাম।

সেমিনারে সভাপতি যক্ষা রোগ নিয়ন্ত্রণের উপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, ইউনিয়ন স্বাস্থ্য ক্লিনিকের কমিটির প্রতিনিধিবৃন্দ, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।

Share





Related News

Comments are Closed