Main Menu

৫ দফা দাবীতে যাত্রাশিল্পীদের মানববন্ধন

মো.কামরুজ্জামান, নেত্রকোনা জেলা প্রতিনিধি: “নাটক হোক সমাজ গড়ার হাতিয়ার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নেত্রকোণায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

সোমবার দুপুরে জেলা প্রেসক্লাব সড়কে বাংলাদেশ যাত্রা শিল্প উন্নয়ন পরিষদ জেলা শাখার আয়োজনে ৫ দফা দাবীতে এই মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদ নেত্রকোণা জেলা শাখার সভাপতি দিদারুল ইসলাম, সাধারণ সম্পাদক একেএম এরশাদুল হক জনি, সাংবাদিক রাখাল বিশ্বাস, এস এম রাজ্জাক ঘোষাই, মহিলা বিষয়ক সম্পাদিকা আনোয়ারা বেগম, কামাল হোসেন, সুলতান রাহীসহ জেলার যাত্রা শিল্পীবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, গ্রাম গঞ্জে যাত্রা শিল্পীদের যাত্রা প্রদর্শনীর জন্য সহজ অনুমতি, যাত্রানুষ্ঠান চলাকালে শিল্পী কলাকুশলীদের নিরাপত্তার ব্যবস্থা করা, যাত্রার নামে অশোভন, অশ্লীল ও অশালীন কার্য্যকলাপের জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া, জেলা শিল্পকলা একাডেমীর ব্যবস্থাপনায় মাসব্যাপী যাত্রানুষ্ঠানের আয়োজন করা, জেলার দরিদ্র ও দুঃস্থ যাত্রাশিল্পীদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে সরকারি ভাতা প্রদানের জন্য জোর দাবী জানান বক্তারা।

মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবরে ৫ দফা দাবীতে যাত্রাশিল্পীরা স্মারকলিপি প্রদান করেন।

Share





Related News

Comments are Closed