চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৭
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর পাথরঘাটা এলাকায় একটি বাড়িতে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণে ৭ জনের মৃত্যুর খবর জানা গেছে। এতে আরও ৭ জন দগ্ধ হয়েছেন বলে জানা গেছে।
রোববার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। তবে স্থানীয়রা জানান নিহতদের মধ্যে ৫ জন পরুষ ও ২ জন শিশু ছিলেন। বিস্ফোরণের পর একটি ভবনের দেয়াল ধসে পড়ে।
কোতোয়ালি থানার ওসি মো. মোহসিন জানান, রোববার সকালে পাথরঘাটা ব্রিক ফিল্ড রোডের বড়ুয়া বিল্ডিংয়ে এ ঘটনা ঘটে। ওই বাড়ি থেকে আহত বেশ কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি বলেন, “রান্নাঘরের গ্যাস থেকে বিস্ফোরণ ও আগুনের কথা বলেছে ওই বাড়ির বাসিন্দারা। আমরা এখনও বিস্তারিত জানতে পারিনি।”
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম এই হতাহতের তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গুরুতর আহত অবস্থায় সাতজনকে হাসপাতালে আনা হয়। পরে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক। অন্য সাতজন হাসপাতালে ভর্তি আছেন। তাঁদের অবস্থা গুরুতর।
স্থানীয় সূত্রে জানা যায়, পাথরঘাটা ব্রিকফিল্ড রোডের কুঞ্জমনি ভবনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ভবনের একাংশ ভেঙ গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস কর্মীরা কাজ করছে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত দুর্ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ কাজ করছে।
Related News
বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের র্যালি
বৈশাখী নিউজ ডেস্ক: বন্দরনগরীর সর্ববৃহৎ হাসপাতাল এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম বিশ্ব স্ট্রোক দিবস ২০২৬ উপলক্ষে বৃহস্পতিবারRead More
সীতাকুণ্ডে বাস-লরির সংঘর্ষে নিহত ৫
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের সঙ্গে লরির সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এRead More



Comments are Closed