সিলেটে সাবেক ছাত্রলীগ নেতা শাহীন গ্রেফতার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর শামীমাবাদ এলাকা থেকে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহিনুর আহমেদ শাহিনকে (৩৫) গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার (৫ নভেম্বর) রাত ৯টার দিকে শামীমাবাদ এলাকার তার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
শাহীন কোতোয়ালী থানার জিআর মামলা নং ১৩৫/১৪, ধারা ১৪৩/৩৩২/৩৬৮/১৮৬/২২৫ দন্ডবিধির ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী। সে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার তেঘরিয়া বড়বাড়ির মো. আব্দুল হাইর ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানীর (সিলেট ক্যাম্প) একটি আভিযানিক দল মেজর মো. শওকাতুল মোনায়েমের নেতৃত্বে এএসপি নাহিদ হাসানসহ এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃত আসামীকে এসএমপির কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed